গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ এ ১১:৩৬ AM
কন্টেন্ট: পাতা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পররাষ্ট্র মন্ত্রণালয়
www.mofa.gov.bd
সেবা প্রদান প্রতিশ্রুতি (Chitizen’s Charter)
১. রূপকল্প ও অভিলক্ষ্য (Vision and Mission): 01 মার্চ 2026
রূপকল্প (Vision): আন্তর্জাতিক পরিমন্ডলে জাতীয় স্বার্থ সংরক্ষণ ও দেশের ভাবমূর্তি সমুন্নতকরণ।
অভিলক্ষ্য (Mission): উপযোগিতাভিত্তিক পররাষ্ট্রনীতিকে সামনে রেখে একটি দক্ষ ও পরিমার্জিত কূটনৈতিক সার্ভিস গড়ে তোলার মাধ্যমে বিবর্তনশীল আন্তর্জাতিক প্রেক্ষাপটে উদীয়মান, আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল একটি রাষ্ট্র হিসাবে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ এবং বর্ধন।
২. প্রতিশ্রুত সেবাসমূহ
২.১) নাগরিক সেবা
ক্রমিক নং | সেবার নাম | সেবা প্রদান পদ্ধতি | প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান | সেবার মূল্য ও পরিশোধ পদ্ধতি | সেবা প্রদানের সময়সীমা | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ইমেইল) |
(১) | (২) | (৩) | (৪) | (৫) | (৬) | (৭) |
1 | অবিবাহিত সনদ সত্যায়ন | ক. অনলাইন সত্যায়নের জন্য প্রথমে mygov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
খ. সনদপত্রের ধরন অনুযায়ী আবেদনের অপশন নির্বাচন করতে হবে। যেমন- অবিবাহিত সনদ সত্যায়নের জন্য ‘অবিবাহিত সনদ সত্যায়নের জন্য আবেদন’ নামক অপশনটি নির্বাচন করতে হবে।
গ. প্রয়োজনীয় তথ্যসহ mygov.bd তে প্রদত্ত আবেদন ফরম পূরণ করে কাঙ্ক্ষিত সনদপত্র নির্ধারিত ফরম্যাটে (JPEG, JPG বা PNG) সংযুক্তি হিসেবে আপলোড করতে হবে।
ঙ. পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এপোস্টিল (Apostille) সনদ ইস্যু সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইল নম্বরে একটি এসএমএস এর মাধ্যমে তা জানানো হবে। এরপর আবেদনকারী তার মাইগভ অ্যাকাউন্টে লগইন করে উক্ত এপোস্টিলটি ডাউনলোড করতে পারবে।
চ. এছাড়াও, আবেদনকারী তার মাইগভ অ্যাকাউন্টে লগইন করে ড্যাশবোর্ড থেকে আবেদনের সর্বশেষ অবস্থা দেখতে পারবে। | জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রদত্ত বৈবাহিক অবস্থার সনদপত্রের নোটারিকৃত স্ক্যান কপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | মো: মেহেফুজুল ইসলাম সহকারী সচিব ফোন: 024152830 ইমেইল: asconsular2@mofa.gov.bd |
২ | বীমা ও বাণিজ্যিক সনদপত্র সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | স্থানীয় চেম্বার অব কমার্স/ জয়েন্ট স্টক কোম্পানীর রেজিস্ট্রার/ ট্রেডমার্ক রেজিস্ট্রার/ সংশ্লিষ্ট বীমা অফিস/ বাণিজ্য মন্ত্রণালয় হতে সত্যায়নকৃত ও নোটারীকৃত বীমা ও বাণিজ্যিক সনদপত্রের স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
৩ | ব্যাংক বিবরণী/ সনদপত্র সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (BFID) কর্তৃক সত্যায়নপূর্বক নোটারিকৃত সনদের স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
৪ | সম্পত্তির হিসাব সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | সম্পত্তির হিসাব জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সত্যায়নকৃত ও নোটারিকৃত স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
৫ | ড্রাইভিং লাইসেন্স সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | BRTA কর্তৃক সত্যায়িত ও নোটারিকৃত সার্টিফিকেটের স্ক্যানকপি | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
6 | মেডিকেল সনদ সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | সংশ্লিষ্ট সিভিল সার্জন কর্তৃক সত্যায়নকৃত ও নোটারিকৃত সনদের স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
৭ | জাতীয় পরিচয়পত্র সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | জাতীয় পরিচয়পত্রের নোটারিকৃত স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
৮ | চরিত্রিক সনদ সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | সিটি কর্পোরেশন/ পৌরসভা/ ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের নোটারিকৃত স্ক্যানকপি | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
৯ | জনশক্তি সম্পর্কিত সংস্থার নথিপত্র সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | BMET কর্তৃক সত্যায়নকৃত ও নোটারিকৃত সনদের স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
১০ | হলফনামা সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | হলফনামা নথির নোটারিকৃত স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
11 | অনুবাদিত নথি (আরবি) সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সত্যায়িত ও নোটারিকৃত সনদের স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
১২ | অনুবাদিত নথি (আরবি ছাড়া সব) সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | অনুবাদিত নথি (আরবি ছাড়া সব)-এর নোটারিকৃত স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
১৩ | পারিবারিক সনদ সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা/ সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত পারিবারিক নোটারীকৃত দলিল সমূহের স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
১৪ | অভিভাবকত্ব সনদ সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | আদালত কর্তৃক প্রদত্ত অভিভাবকত্ব সনদের নোটারিকৃত স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
১৫ | উত্তরাধিরকার সনদ সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | আদালত হতে প্রাপ্ত উত্তরাধিরকার সনদের নোটারীকৃত স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
১৬ | তালাকনামা সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | ক. তালাকনামার নোটারিকৃত স্ক্যানকপি।
খ. তালাকের নোটিশের অনুলিপি।
| বিনামূল্যে | 5 কর্মদিবস | |
১৭ | বিবাহ সনদ/ নিকাহনামা সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | নিকাহ রেজিস্ট্রার/ বিবাহ নিবন্ধক কর্তৃক প্রদত্ত বিবাহ সংক্রান্ত নোটারিকৃত দলিলসমূহের স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
১৮ | মৃত্যু সনদ সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | ক. সিটি কর্পোরেশন/ পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত মৃত্যু সনদ এর নোটারিকৃত স্ক্যানকপি।
খ. সরকারি/ বেসরকারি হাসপাতালের প্রদত্ত মৃত্যু সনদ সিভিল সার্জন/ স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত এবং নোটারিকৃত স্ক্যানকপি।
গ. বিদেশে মৃত্যুজনিত ক্ষতিপূরণ দাবী সংক্রান্ত সনদ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক সত্যায়িত এবং নোটারিকৃত স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
19 | জন্ম সনদ সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | ক. হাসপাতাল বা সিটি কর্পোরেশন/ পৌরসভা/ ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত জন্মসনদের নোটারিকৃত স্ক্যানকপি।
খ. কক্সবাজার জেলার জন্ম সনদ সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক সত্যায়িত হওয়া বাধ্যতামূলক।
গ. সরকারি/ বেসরকারি হাসপাতালের প্রদত্ত জন্ম সনদ সিভিল সার্জন/ স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত হওয়া বাধ্যতামূলক।
| বিনামূল্যে | 5 কর্মদিবস | |
20 | পাসপোর্ট সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | পাসপোর্টের নোটারিকৃত স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
21 | মাসিক/ বাৎসরিক আয়ের বিবরণ সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | মাসিক/ বাৎসরিক আয়ের হিসাব জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সত্যায়নকৃত ও নোটারিকৃত স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
22 | দত্তক সংক্রান্ত অভিভাবকত্বের সনদ সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | আদালত কর্তৃক প্রদত্ত অভিভাবকত্ব সনদপত্রের নোটারিকৃত স্ক্যান কপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
23 | বিনিয়োগ সংক্রান্ত দলিলাদি সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | বিনিয়োগ সংক্রান্ত দলিল BIDA কর্তৃক সত্যায়নকৃত ও নোটারিকৃত স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
24 | বিদেশে শিক্ষা গ্রহনেচ্ছুক ছাত্রছাত্রীদের আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত হিসাব বিবরণী সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান কর্তক প্রদত্ত হিসাব বিবরনী/ সনদ/ দলিলপত্রের অর্থ বিভাগ হতে সত্যায়িত নোটারিকৃত স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
25 | স্থানীয় আমমোক্তারনামা/ চুক্তিনামা সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর প্রস্তুতকৃত এবং চুক্তিনামায় পাওয়ার দাতা ও গ্রহীতা উভয়ের ছবি সংযোজনের পর ছবির উপর আড়াআড়িভাবে স্বাক্ষর দান করে তা নোটারি সম্পন্ন করে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কর্তৃক সত্যায়নকৃত চুক্তিনামার স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
26 | অভিজ্ঞতা সনদ সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | অভিজ্ঞতা সনদ জনশক্তি কর্মসংস্থান ব্যুরো/ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সত্যায়নপূর্বক নোটারিকৃত স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
27 | হজ্জ/ ওমরা সনদপত্র সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | গমনেচ্ছুক ব্যক্তিদের ডকুমেন্ট/ ট্রাভেল এজেন্সীর যাবতীয় ডকুমেন্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হজ্জ অফিস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়/ বিভাগ কর্তৃক সত্যায়নপূর্বক নোটারিকৃত স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
২৮ | ইয়াতিমখানা-কাম-মাদ্রাসা ইত্যাদি রেজিষ্ট্রেশন সনদ সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | সংশ্লিষ্ট ইয়াতিমখানা-কাম-মাদ্রাসা হতে সত্যায়নের পর নোটারী পাবলিক ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় হতে সত্যায়নকৃত ও নোটারিকৃত স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
২৯ | তালাক সংশ্লিষ্ট সনদ সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | ক. তালাক সংশ্লিষ্ট সনদপত্রের নোটারিকৃত স্ক্যানকপি
খ. তালাকনামার নোটারিকৃত স্ক্যানকপি
গ. তালাকের নোটিশ এর স্ক্যানকপি
| বিনামূল্যে | 5 কর্মদিবস | |
৩০ | ব্যাংকিং অথবা বিবিধ আর্থিক প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান/ ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত শর্ট ট্রেনিং কোর্স সমাপনী সনদ সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সত্যায়নপূর্বক ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (BFID) কর্তৃক সত্যায়িত সনদের নোটারিকৃত স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
৩১ | সাধারন ডায়েরী সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | সাধারণ ডায়েরী (GD) নম্বর ও তারিখ সম্বলিত কাগজ সংশ্লিষ্ট থানা হতে যাচাইপূর্বক স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়নের পর নোটারিকৃত কাগজের স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
৩২ | মূল্যমান সহকারে জমিজমা সংক্রান্ত দলিলাদি সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস থেকে সংগৃহীত মূল দলিলের নোটারিকৃত জাবেদা নকল (Certified copy)-এর স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
৩৩ | অনুবাদ করা মামলার কাগজাদি সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | অনুবাদ করা কাগজাদি ও আদালত হতে প্রদত্ত মূল রায়ের নোটারিকৃত জাবেদা নকল (Certified copy)-এর স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
৩৪ | মামলা/ মোকদ্দমা সংক্রান্ত কাগজাদি সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | আদালত হতে সংগৃহীত মূল জাবেদা নকল (Certified copy) এর নোটারিকৃত স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
৩৫ | জাতীয়তা সনদ সত্যায়ন | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | জাতীয়তা সনদের নোটারিকৃত স্ক্যানকপি। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
৩৬ | অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত কাগজপত্র সত্যায়ন | ক. প্রয়োজনীয় কাগজপত্র এবং দাতা ও গ্রহীতার সম্পর্কে বিস্তারিত তথ্যসহ ‘অঙ্গ প্রতিস্থাপন ভেরিফিকেশন সমন্বয় কমিটি’- এর নিকট আবেদন করতে হবে।
খ. এরপর দাতা ও গ্রহীতা/ গ্রহীতার অভিভাবককে স্বশরীরে উক্ত কমিটির নিকট স্বাক্ষাতকার প্রদানের জন্য পররাষ্ট্র মন্ত্রনালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগে উপস্থিত হতে হবে।
গ. কমিটি দাতা ও গ্রহীতার কাগজপত্র যাচাই এবং স্বাক্ষাতকার গ্রহণ পূর্বক অঙ্গ প্রতিস্থাপন সম্পর্কিত বিষয়ে সুপারিশ প্রদান করবে।
ঘ. সুপারিশ প্রাপ্তির ভিত্তিতে আবেদনকারী অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত কাগজপত্র সত্যায়নের জন্য অনলাইনে মাইগভ প্ল্যাটফর্মে আবেদন করবে। |
ক. অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজনীয়তা ব্যাখ্যাসহ দাতা ও গ্রহীতার বিস্তারিত তথ্য সংবলিত আবেদনপত্র।
খ. দাতা ও গ্রহীতার জাতীয় পরিচয়পত্র/ জন্ম সনদ ও পাসপোর্টের কপি।
গ. দাতা ও গ্রহীতার অভিভাবকের জাতীয় পরিচয়পত্র/ জন্ম সনদের কপি।
ঘ. দাতা ও গ্রহীতার পারস্পরিক সম্পর্ক বিষয়ে ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ সিটি কর্পোরেশন হতে প্রদত্ত প্রত্যয়ন পত্র। | বিনামূল্যে | 5 কর্মদিবস | |
৩৭ | বিদেশগামী শিক্ষার্থীদের বোর্ড/ বিশ্ববিদ্যালয়/ স্কুল/ কলেজ/ মাদ্রাসা কর্তৃক প্রদত্ত সকল প্রকার সনদপত্র | ক্রমিক নং ১ এর অনুরূপ সেবা প্রদান পদ্ধতি। | বোর্ড/ বিশ্ববিদ্যালয়/ স্কুল/ কলেজ/ মাদ্রাসা কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট একাডেমিক মূল/ সাময়িক সনদপত্রের স্ক্যানকপি। | প্রতি পৃষ্ঠা 200 টাকা যা অনলাইনে আবেদনের সময় আবেদনকারী কর্তৃক পরিশোধযোগ্য । | 5 কর্মদিবস | |
৩৮ | বিদেশ হতে প্রেরিত আমমোক্তারনামা সত্যায়ন | ক. বিদেশ থেকে প্রেরিত আমমোক্তারনামা ঐ দেশে অবস্হিত বাংলাদেশ দূতাবাস অথবা ঐ দেশের জন্য দায়িত্ব প্রাপ্ত দূতাবাস কর্তৃক সত্যায়নের পর ৬ মাসের মধ্যে সত্যায়নের জন্য পররাষ্ট্র মন্ত্রনালয়ের কনস্যুলার কাউন্টারে জমা দিতে হবে।
খ. সংশ্লিষ্ট ব্যক্তি অথবা লিখিতভাবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক প্রত্যেকটি ডকুমেন্টের দুই সেট (এক সেট অরিজিনাল এবং এক সেট ফটোকপি) কনস্যুলার কাউন্টারে সকাল ৯:৩০ টা – দুপুর ১:০০ টা পর্যন্ত জমা দেয়া যাবে।
উল্লেখ্য, অসম্পূর্ণ আমমোক্তারনামা যথা- আম মোক্তারনামায় পাসপোর্ট নম্বর, বর্তমান ঠিকানা, সাক্ষীগণের স্বাক্ষর, ছবি ইত্যাদি যুক্ত/ বর্ণিত না থাকলে তা গ্রহণ করা হবে না।
গ. সংশ্লিষ্ট দূতাবাস হতে নিশ্চিতকরণ/ যাচাইকরণ সম্পন্ন করার পর-ই তা সত্যায়ন করা হবে। | ক. আমমোক্তারনামার কপি।
খ. দাতা ও গ্রহীতার পাসপোর্ট/ জাতীয় পরিচয়পত্র/ জন্ম সনদ/NVR-এর কপি।
গ. বাহককে প্রদত্ত মূল অথোরাইজেশন লেটার (প্রযোজ্য ক্ষেত্রে)।
ঘ. বাহকের জাতীয় পরিচয়পত্র কপি (মূল জাতীয় পরিপত্র প্রদর্শন করতে হবে)। | বিনামূল্যে | ৩ কর্মদিবস | মো: রাশিদ আবিদ সহকারী সচিব ফোন: 0241052836 ইমেইল: asconsular2@mofa.gov.bd |
৩৯ | কূটনৈতিক পত্র বা নোট ভারবাল (Note Verbale) | ক. প্রয়োজনীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে (রুম নং: M-216, Main Building) সকাল ৯:৩০ টা – দুপুর ১২:০০ টার মধ্যে জমা দিতে হবে।
খ. মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত কূটনৈতিক পত্র সাধারণত পরবর্তী কর্মদিবসে বিকাল ৪:০০ টা – ৫:০০ টার মধ্যে প্রদান করা হয়। | ক. বিদেশ গমণের জন্য সরকারি আদেশের সত্যায়িত কপি।
খ. পাসপোর্টের সত্যায়িত কপি।
গ. সংশ্লিষ্ট নোটে স্বাক্ষরকারী যেকোনো কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি।
ঘ. পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (https://nvloi.mofa.gov.bd/ ) যথাযথ ভাবে কৃত রেজিষ্ট্রেশনের প্রিন্ট কপি। | বিনামূল্যে | ২ কর্মদিবস | |
৪০ | পরিচিতি পত্র (Letter of Introduction) | ক. প্রয়োজনীয় কাগজপত্র সকাল ৯:30 – দুপুর ১২.০০ টার মধ্যে রুম নং: M-216, Main Building-এ জমা দিতে হবে।
খ. মেরিট বিবেচনান্তে কেস-বাই-কেস যথাযথ কর্তৃপক্ষের অনেুমোদন সাপেক্ষে মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত পরিচিতি পত্র (Letter of Introduction) সাধারণত পরবর্তী ১ – ৩ কর্মদিবসের মধ্যে প্রদান করা হয়। | ক. পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েব সাইটে (https://nvloi.mofa.gov.bd/ ) কৃত রেজিষ্ট্রেশনের কপি।
খ. মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) বরবার ভ্রমণের উদ্দেশ্য ও আবস্থানকাল উল্লেখসহ লিখিত আবেদনপত্র।
গ. পাসপোর্টের কপি । | বিনামূল্যে | ১-৩ কর্মদিবস | |
৪১ | প্রবাসে আটক বাংলাদেশিদের দেশে প্রত্যাবর্তন | ক. মহাপরিচালক, কনস্যূলার ও কল্যাণ, পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর লিখিত আবেদন প্রয়োজনীয় কাগজপত্রসহ রুম নং-৩০২, কনস্যুলার ভবনে জমা দিতে হবে।
খ. আবেদনপত্র জমাদানের সময় সকাল ৯.30 টা হতে বিকাল ৪.০০ টা।
উল্লেখ্য যে, আবেদনকারী অনলাইনে aswelfare@mofa.gov.bd ই-মেইল ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে পারবে। | ক. আটককৃত ব্যক্তির পরিবারের সদস্য কর্তৃক আবেদনপত্র।
খ. আটক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্টের কপি।
গ. বিদেশে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত চুক্তিপত্র/ ইকামা- এর কপি (যদি থাকে)।
ঘ. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের কপি (মূল কপি প্রদর্শন করতে হবে) ।
উল্লেখ্য যে, আবেদনকারীর মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ ঠিকানা আবেদনপত্রে উল্লেখ থাকতে হবে। | বিনামূল্যে | ১ কর্মদিবসের মধ্যে মন্ত্রনালয় কর্তৃক সংশ্লিষ্ট দুতাবাসে পত্র প্রেরণ | মিজ্ আকলিমা খানম সিনিয়র সহকারী সচিব ফোন: ০২৪৭১২৩৩৮৯ ইমেইল: aswelfare@mofa.gov.bd
|
42 | প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশি নাগরিকদের মৃতদেহ দেশে প্রত্যাবর্তন | ক. মহাপরিচালক, কনস্যূলার ও কল্যাণ, পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর লিখিত আবেদন প্রয়োজনীয় কাগজপত্রসহ রুম নং-৩০২, কনস্যুলার ভবনে জমা দিতে হবে।
খ. আবেদনপত্র জমাদানের সময় সকাল ৯.30 টা হতে বিকাল ৪.০০ টা।
| ক. মৃত ব্যক্তির অভিভাবক/ পরিবারের সদস্য কর্তৃক আবেদনপত্র। (নির্ধারিত ফরম সংযুক্ত)
খ. মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্টের কপি।
গ. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (মূল কপি প্রদর্শন করতে হবে) ।
ঘ. বিদেশে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত চুক্তিপত্র/ ইকামা- এর কপি (যদি থাকে)।
উল্লেখ্য যে, আবেদনকারীর মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ ঠিকানা আবেদনপত্রে উল্লেখ থাকতে হবে। | বিনামূল্যে | ১ কর্মদিবসের মধ্যে মন্ত্রনালয় কর্তৃক সংশ্লিষ্ট দুতাবাসে পত্র প্রেরণ | |
৪৩ | চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণকৃত প্রবাসী বাংলাদেশিদের ক্ষতিপূরণ আদায়ে সহায়তা প্রদান
| ক. মহাপরিচালক, কনস্যূলার ও কল্যাণ, পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর লিখিত আবেদন প্রয়োজনীয় কাগজপত্রসহ রুম নং-৩০২, কনস্যুলার ভবনে জমা দিতে হবে।
খ. আবেদনপত্র জমাদানের সময় সকাল ৯.30 টা হতে বিকাল ৪.০০ টা।
| ক. মৃত ব্যক্তির লিগ্যাল অভিভাবক/ পরিবারের সদস্য কর্তৃক আবেদনপত্র।
খ. মৃত ব্যক্তির পাসপোর্টের কপি ।
গ. নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত চুক্তিপত্র/ ইকামা- এর কপি (যদি থাকে)।
ঘ. আদালত কর্তৃক প্রদত্ত ওয়ারিশন সনদ।
ঙ. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের কপি।
উল্লেখ্য যে, আবেদনকারীর মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ ঠিকানা আবেদনপত্রে উল্লেখ থাকতে হবে। | বিনামূল্যে | ১ কর্মদিবসের মধ্যে মন্ত্রনালয় কর্তৃক সংশ্লিষ্ট দুতাবাসে পত্র প্রেরণ | |
৪৪ | প্রবাসে অবস্থানরত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বা পঙ্গুত্ববরণকারী বাংলাদেশিদের ক্ষতিপূরণ আদায়ে সহায়তা প্রদান | ক. মহাপরিচালক, কনস্যূলার ও কল্যাণ, পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর লিখিত আবেদন প্রয়োজনীয় কাগজপত্রসহ রুম নং-৩০২, কনস্যুলার ভবনে জমা দিতে হবে।
খ. আবেদনপত্র জমাদানের সময় সকাল ৯.30 টা হতে বিকাল ৪.০০ টা।
| ক. পূর্ণাঙ্গ ঠিকানা ও মোবাইল নম্বরসহ ক্ষতিগ্রস্থ ব্যক্তি/ তার পরিবারের সদস্য কর্তৃক সংশ্লিষ্ট দূতাবাস/ মন্ত্রণালয়ে আবেদনপত্র।
খ. ক্ষতিগ্রস্থ ব্যক্তির জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্টের কপি।
গ. নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত চুক্তিপত্র/ ইকামা- এর কপি (যদি থাকে)
ঘ. ক্ষতিগ্রস্থ ব্যক্তির বিএমইটি কার্ড/ প্রবাসী কার্ড।
ঙ. পঙ্গুত্ব বরণকারী হলে তার স্বপক্ষে মেডিকেল সনদপত্র। | বিনামূল্যে | ১ কর্মদিবসের মধ্যে মন্ত্রনালয় কর্তৃক সংশ্লিষ্ট দুতাবাসে পত্র প্রেরণ | |
৪৫ | জেলখানায় ও ডিটেনশন সেন্টারে আটক ব্যক্তিদের আইনি পরামর্শ ও তথ্য প্রদান | ক. মহাপরিচালক, কনস্যূলার ও কল্যাণ, পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর লিখিত আবেদন প্রয়োজনীয় কাগজপত্রসহ রুম নং-৩০২, কনস্যুলার ভবনে জমা দিতে হবে।
খ. আবেদনপত্র জমাদানের সময় সকাল ৯.30 টা হতে বিকাল ৪.০০ টা। | ক. আটক ব্যক্তির অভিভাবক/ পরিবারের সদস্য কর্তৃক পূর্ণাঙ্গ ঠিকানা ও মোবাইল নম্বরসহ আবেদনপত্র।
খ. আটক ব্যক্তির পার্সপোর্ট/ জাতীয় পরিচয়পত্রের কপি।
গ. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র/ বৈধ পাসপোর্টের কপি।
ঘ. নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত চুক্তিপত্র/ ইকামা- এর কপি (যদি থাকে)। | বিনামূল্যে | ১ কর্মদিবসের মধ্যে মন্ত্রনালয় কর্তৃক সংশ্লিষ্ট দুতাবাসে পত্র প্রেরণ | |
৪৬ | প্রবাসে নিখোঁজ বাংলাদেশি নাগরিকদের সন্ধান পেতে সহায়তা প্রদান | ক. মহাপরিচালক, কনস্যূলার ও কল্যাণ, পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর লিখিত আবেদন প্রয়োজনীয় কাগজপত্রসহ রুম নং-৩০২, কনস্যুলার ভবনে জমা দিতে হবে।
খ. আবেদনপত্র জমাদানের সময় সকাল ৯.30 টা হতে বিকাল ৪.০০ টা। | ক. নিখোঁজ ব্যক্তির অভিভাবক/ পরিবারের সদস্য কর্তৃক মহাপরিচালক, কনস্যূলার ও কল্যাণ, পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর লিখিত আবেদনপত্র।
খ. নিখোঁজ ব্যক্তির পাসপোর্ট/ জাতীয় পরিচয় পত্রের কপি।
গ. নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত চুক্তিপত্র/ ইকামা- এর কপি (যদি থাকে)।
ঘ. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের/ পাসপোর্টের কপি এবং
উল্লেখ্য যে, আবেদনকারীর মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ ঠিকানা এবং নিখোঁজ ব্যক্তির সর্বশেষ অবস্থান, মোবাইল নং, ফেসবুক আইডি ইত্যাদি তথ্য আবেদনপত্রে উল্লেখ থাকতে হবে। | বিনামূল্যে | ১ কর্মদিবসের মধ্যে মন্ত্রনালয় কর্তৃক সংশ্লিষ্ট দুতাবাসে পত্র প্রেরণ | |
47 | ব্লাড মানি/ পার্ডন মানি/ কিসাস (রিট্রিবিউশন) পেতে সহায়তা প্রদান | ক. মহাপরিচালক, কনস্যূলার ও কল্যাণ, পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর লিখিত আবেদন প্রয়োজনীয় কাগজপত্রসহ রুম নং-৩০২, কনস্যুলার ভবনে জমা দিতে হবে।
খ. আবেদনপত্র জমাদানের সময় সকাল ৯.3০ টা হতে বিকাল ৪.০০ টা। | ক. মৃত ব্যক্তির লিগ্যাল অভিভাবক/ পরিবারের সদস্য কর্তৃক আবেদনপত্র।
খ. মৃত ব্যক্তির পাসপোর্ট/ জাতীয় পরিচয়পত্রের কপি।
গ. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের কপি।
ঘ. নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত চুক্তিপত্র/ ইকামা- এর কপি (যদি থাকে)।
ঙ. আদালত কর্তৃক প্রদত্ত ওয়ারিশন সনদ।
চ. মৃত ব্যক্তির বিএমইটি কার্ড/ প্রবাসী কার্ড।
উল্লেখ্য যে, আবেদনকারীর মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ ঠিকানা আবেদনপত্রে উল্লেখ থাকতে হবে। | বিনামূল্যে | ১ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট দুতাবাসে পত্র প্রেরণ | |
52 | অসহায়/ নির্যাতিতা নারী প্রবাসী শ্রমিকদের উদ্ধার করে সেইফ হোমে পাঠানোর জন্য সহায়তা প্রদান | ক. মহাপরিচালক, কনস্যূলার ও কল্যাণ, পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর লিখিত আবেদন প্রয়োজনীয় কাগজপত্রসহ রুম নং-৩০২, কনস্যুলার ভবনে জমা দিতে হবে।
খ. আবেদনপত্র জমাদানের সময় সকাল ৯.3০ টা হতে বিকাল ৪.০০ টা। | ক. ভুক্তভোগীর অভিভাবক/ পরিবারের সদস্য কর্তৃক মোবাইল নম্বর ও পূর্ণাঙ্গ ঠিকানাসহ আবেদনপত্র।
খ. নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত চুক্তিপত্র/ ইকামা- এর কপি (যদি থাকে)।
গ. ভুক্তভোগীর পাসপোর্টের কপি।
ঘ. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের কপি।
উল্লেখ্য যে, আবেদনকারীর মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ ঠিকানা আবেদনপত্রে উল্লেখ থাকতে হবে। | বিনামূল্যে | ১ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট দুতাবাসে পত্র প্রেরণ | |
53 | End User Certificate | ক. প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদে আর্মড ফোর্সেস ডিভিশন/ প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রতিস্বাক্ষরিত হয়ে পররাষ্ট্র সচিব (মহাপরিচালক, কন্স্যুলার অ্যান্ড ওয়েলফেয়ারকে দৃষ্টি আকর্ষণ করাসহ) বরাবর প্রেরিত পত্রসহ কনস্যুলার কাউন্টারে সকাল 10:00 টা হতে দুপুর 1:00 টার মধ্যে জমা দিতে হবে । | মহাপরিচালক প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর -এর অগ্রায়ণপত্র। | বিনামূল্যে | ১ কর্মদিবস | মো: মেহেফুজুল ইসলাম সহকারী সচিব ফোন: 024152830 ইমেইল: asconsular2@mofa.gov.bd |
54 | বিদেশস্থ শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা সনদ এবং অন্যান্য ডকুমেন্ট সত্যায়ন | ক. বিদেশস্থ শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত সনদ এবং অন্যান্য ডকুমেন্ট উক্ত দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়নের পর সেদেশে অবস্থিত বা দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ দূতাবাস অথবা সংশ্লিষ্ট দেশের ঢাকাস্থ দূতাবাস কর্তৃক সত্যায়িত হতে হবে।
খ. কাগজপত্র/ সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার কাউন্টারে সকাল ৯:৩০ টা - দুপুর ১:০০ টা পর্যন্ত জমা দেয়া যাবে।
| ক. বিদেশস্থ শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত সনদ এবং অন্যান্য সনদের সত্যায়িত কপি।
খ. বাংলাদেশি পাসপোর্ট/ জাতীয় পরিচয়পত্র/ জন্মসনদের কপি।
| বিনামূল্যে | 1 কর্মদিবস |
[এপোস্টিল (Apostille): এপোস্টিল বলতে এপোস্টিল কনভেনশন, 1961 এর ধারা 3(1)-এর আওতায় ইস্যুকৃত একটি সনদকে বোঝায় যা কোন পাবলিক ডকুমেন্টের উৎসের সত্যতার প্রমাণক হিসেবে কাজ করে।
এপোস্টিল কনভেনশন, 1961-এর আওতাভূক্ত দেশসমূহকে সত্যায়ন প্রক্রিয়ার ভিন্নতার কারণে ‘ক’ শ্রেণি ও ‘খ’ শ্রেণিতে বিভক্ত করা হয়েছে।
‘ক’ শ্রেণিভুক্ত দেশসমূহ: ১.আলবেনিয়া, ২.এন্ডোরা, ৩.অ্যান্টিগা এবং বারবুডা, ৪.আর্মেনিয়া, ৫.অস্ট্রেলিয়া, ৬.আজারবাইজান, ৭.বাহামা, ৮.বাহরাইন, ৯.বার্বাডোস, ১০.বেলারুশ, ১১.বেলিজ, ১২.বলিভিয়া, ১৩.বসনিয়া এন্ড হার্জেগোভিনা, ১৪.বতসোয়ানা, ১৫.ব্রাজিল, ১৬.ব্রুনাই দারুসসালাম, ১৭.বুলগেরিয়া, ১৮.বুরুন্ডি, ১৯.কেপ ভার্দে, ২০.কানাডা, ২১.চিলি, ২২.চীন, ২৩.কলম্বিয়া, ২৪.কুক দ্বীপপুঞ্জ, ২৫.কোস্টারিকা, ২৬.ক্রোয়েশিয়া, ২৭.সাইপ্রাস, ২৮.ডোমিনিকা, ২৯.ডোমিনিকান প্রজাতন্ত্র, ৩০.ইকুয়েডর, ৩১.এল সালভাদর, ৩২.এসোয়াতিনি, ৩৩.ফিজি, ৩৪.জর্জিয়া, ৩৫.গ্রেনাডা, ৩৬.গুয়াতেমালা, ৩৭.গায়ানা, ৩৮.হন্ডুরাস, ৩৯.হাঙ্গেরি, ৪০.আইসল্যান্ড, ৪১.ভারত, ৪২.ইন্দোনেশিয়া, ৪৩.আয়ারল্যান্ড, ৪৪.ইসরায়েল, ৪৫.ইতালি, ৪৬.জ্যামাইকা, ৪৭.জাপান, ৪৮.কাজাখস্তান, ৪৯.কসোভো, ৫০.কিরগিজস্তান, ৫১.লাটভিয়া, ৫২.লেসোথো, ৫৩.লাইবেরিয়া, ৫৪.লিচটেনস্টাইন, ৫৫.লুক্সেমবার্গ, ৫৬.মালাউই, ৫৭.মাল্টা, ৫৮.মার্শাল দ্বীপপুঞ্জ, ৫৯.মরিশাস, ৬০.মেক্সিকো, ৬১.মোনাকো, ৬২.মঙ্গোলিয়া, ৬৩.মন্টিনিগ্রো, ৬৪.মরক্কো, ৬৫.নামিবিয়া, ৬৬.নিউজিল্যান্ড, ৬৭.নিকারাগুয়া, ৬৮.নিউয়ে, ৬৯.উত্তর ম্যাসেডোনিয়া, ৭০.নরওয়ে, ৭১.ওমান, ৭২.পাকিস্তান, ৭৩.পালাউ, ৭৪.পানামা, ৭৫.প্যারাগুয়ে, ৭৬.পেরু, ৭৭.ফিলিপাইন, ৭৮.পোল্যান্ড, ৭৯.পর্তুগাল, ৮০.কোরিয়া প্রজাতন্ত্র, ৮১.মলদোভা প্রজাতন্ত্র, ৮২.রোমানিয়া, ৮৩.রাশিয়ান ফেডারেশন, ৮৪.রুয়ান্ডা, ৮৫.সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ৮৬.সেন্ট লুসিয়া, ৮৭.সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, ৮৮.সামোয়া, ৮৯.সান মারিনো, ৯০.সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে, ৯১.সৌদি আরব, ৯২.সেনেগাল, ৯৩. সার্বিয়া, ৯৪.সিশেলেস, ৯৫.সিঙ্গাপুর, ৯৬.স্লোভাকিয়া, ৯৭.স্লোভেনিয়া, ৯৮.দক্ষিণ আফ্রিকা, ৯৯.স্পেন, ১০০.সুরিনাম, ১০১.সুইডেন, ১০২.সুইজারল্যান্ড, ১০৩.তাজিকিস্তান, ১০৪.টোঙ্গা, ১০৫.ত্রিনিদাদ ও টোবাগো, ১০৬.তিউনিসিয়া, ১০৭.তুরস্ক, ১০৮.ইউক্রেন, ১০৯.যুক্তরাজ্য, ১১০.মার্কিন যুক্তরাষ্ট্র, ১১১.উরুগুয়ে, ১১২.উজবেকিস্তান, ১১৩.ভানুয়াতু, ১১৪.ভেনেজুয়েলা
‘খ’ শ্রেণিভুক্ত দেশসমূহ: ১.লিথুয়ানিয়া, ২.ডেনমার্ক, ৩.ফ্রান্স, ৪.গ্রীস, ৫.এস্টোনিয়া, ৬.নেদারল্যান্ডস, ৭.বেলজিয়াম, ৮.ফিনল্যান্ড, ৯.অস্ট্রিয়া, ১০.চেক রিপাবলিক, ১১.জার্মানি, ১২.আর্জেন্টিনা
‘ক’ শ্রেণীভুক্ত দেশসমূহ (১১৪ টি) বাংলাদেশের অনলাইন সত্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে এপোস্টিল সেবাদান পদ্ধতির প্রতি ইতোমধ্যে সমর্থন প্রদান করেছে। তাই এসব দেশের ক্ষেত্রে mygov.bd প্ল্যাটফর্মে অনলাইনে আবেদনের মাধ্যমে প্রাপ্ত এপোস্টিল সনদই যথেষ্ট এবং ম্যানুয়াল পদ্ধতিতে কনস্যুলার কাউন্টার হতে সত্যায়ন করার প্রয়োজন নেই। অন্যদিকে ‘খ’ শ্রেণীভুক্ত দেশসমূহ (১২ টি) বাংলাদেশের অনলাইন সত্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে এপোস্টিল সেবাদান পদ্ধতির সাথে এখনো যুক্ত হয়নি। বিধায় এসকল দেশসহ এপোস্টিল কনভেনশনের বাইরের অন্যান্য সকল দেশের জন্য অনলাইনে আবেদনের মাধ্যমে প্রাপ্ত এপোস্টিল এর পাশাপাশি কনস্যুলার কাউন্টার হতে নিচের পদ্ধতি অবলম্বন করে সত্যায়ন করতে হবে।
‘খ’ শ্রেণিভুক্ত ও অন্যান্য দেশসমূহের জন্য সত্যায়নের বিশেষ নিয়মাবলি:
১. নাগরিক সেবা সংক্রান্ত তালিকার (2.1) ক্রমিক নং ১-এ উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে অনলাইনে mygov.bd প্ল্যাটফর্মে সত্যায়নের জন্য আবেদন করতে হবে।
২. অনলাইনে সত্যায়ন প্রক্রিয়ার সমাপ্ত হলে প্রাপ্ত এপোস্টিল সনদ ও সম্পৃক্ত ডকুমেন্টসগুলো নিয়ে পররাষ্ট্র মন্ত্রনালয়ের কনস্যুলার কাউন্টারে সকাল 10:00 টা – দুপুর 1:00 টার মধ্যে জমা দিতে হবে।
৩. পররাষ্ট্র মন্ত্রনালয় উক্ত এপোস্টিল এবং সংযুক্ত ডকুমেন্টস গুলোর সত্যতা যাচাইপূর্বক কনস্যুলার স্টিকার প্রদানের মাধ্যমে সত্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করবে।
কনস্যুলার ও কল্যাণ সেবা সংক্রান্ত যে কোন পরামর্শের জন্য আমাদের ই-মেইল করুন:
- কনস্যুলার সেবার জন্য: asconsular2@mofa.gov.bd
- কল্যাণ সেবার জন্য: aswelfare@mofa.gov.bd ]
2.2) প্রাতিষ্ঠানিক সেবা
ক্রমিক নং | সেবার নাম | সেবা প্রদান পদ্ধতি | প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান | সেবার মূল্য ও পরিশোধ পদ্ধতি | সেবা প্রদানের সময়সীমা | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ইমেইল) |
(১) | (২) | (৩) | (৪) | (৫) | (৬) | (৭) |
১ | কর্মকর্তা/ কর্মচারীদের বিভিন্ন ধরনের অগ্রিম মঞ্জুরী | আবেদনের প্রেক্ষিতে | ক. স্বাক্ষরিত আবেদন।
খ. জিপিএফ অগ্রিম হলে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি।
গ. সর্বশেষ মাসে আহরিত বেতন বিলের অনুলিপি।
ঘ. জিপিএফ হিসাব বিবরণী (হালনাগাদ)। | বিনামূল্যে | 2-3 কর্মদিবস | জনাব মোঃ মাহাদি আলম বিনতু সিনিয়র সহকারী সচিব (সংস্থাপন-1) ফোন: ৯৫৬৪০৭৮ ইমেইল: p1@mofa.gov.bd |
২.৩) অভ্যন্তরীণ সেবা
ক্রমিক নং | সেবার নাম | সেবা প্রদান পদ্ধতি | প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান | সেবার মূল্য ও পরিশোধ পদ্ধতি | সেবা প্রদানের সময়সীমা | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ইমেইল) |
(১) | (২) | (৩) | (৪) | (৫) | (৬) | (৭) |
1 | শ্রান্তি বিনোদন ছুটি | আবেদনের প্রেক্ষিতে | ক. স্বাক্ষরিত আবেদন।
খ. পূর্ববর্তী ছুটি মঞ্জুরির আদেশ।
গ. অর্জিত ছুটি প্রাপ্যতার ফরম (নিয়ন্ত্রণকারী কর্মকর্তার সুপারিশসহ)।
ঘ. মূল বেতনের প্রমাণক হিসেবে সর্বশেষ মাসে আহরিত বিলের অনুলিপি। | বিনামূল্যে | সিএএফও অফিস হতে অর্জিত ছুটির হিসাব প্রাপ্তি স্বাপেক্ষে | জনাব মোঃ মাহাদি আলম বিনতু সিনিয়র সহকারী সচিব (সংস্থাপন-1) ফোন: ৯৫৬৪০৭৮ ইমেইল: p1@mofa.gov.bd |
2 | মাতৃত্বকালীন ছুটি | আবেদনের প্রেক্ষিতে | ক. স্বাক্ষরিত আবেদন।
খ. চিকিৎসা সনদপত্র। | বিনামূল্যে | 2-3 কর্মদিবস | |
3 | অবসরোত্তর ছুটি ও ছুটি নগদায়ন | আবেদনের প্রেক্ষিতে স্বেচ্ছায়/ 59 বছর বয়ঃপূর্তিতে অবসর মঞ্জুর হলে। | ক. স্বাক্ষরিত আবেদন।
খ. জাতীয় পরিচয়পত্রের অনুলিপি। | বিনামূল্যে | সিএএফও অফিস হতে অর্জিত ছুটির হিসাব প্রাপ্তি স্বাপেক্ষে |
৩.আওতাধীন দপ্তর/ প্রতিষ্ঠান/ অন্যান্য প্রতিষ্ঠানসমূহের সিটিজেন চার্টার (লিংকসমূহ): আওতাধীন দপ্তর/ প্রতিষ্ঠান সমূহ (ফরেন সার্ভিস একাডেমী, BILIA, BIISS) নাগরিক সেবাধর্মী প্রতিষ্ঠান নয় বিধায় প্রযোজ্য নয়।
৪. আপনার কাছে আমাদের প্রত্যাশা
ক্রমিক নং | প্রতিশ্রুত/কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয় |
১ | এপোস্টিলের জন্য সনদপত্রের ধরণ অনুযায়ী সঠিকভাবে অনলাইনে আবেদন করা এবং শুধুমাত্র সংশ্লিষ্ট সনদপত্র সঠিক উপায়ে আপলোড করা। এক্ষেত্রে অপ্রয়োজনীয় সংযুক্তি প্রদান থেকে বিরত থাকা। |
২ | প্রযোজ্য ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ফি পরিশোধ করা। |
৩ | প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল ম্যাসেজ/ ই-মেইলের নির্দেশনা অনুসরণ করা। |
৪ | সাক্ষাতের জন্য ধার্য তারিখে নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা। |
৫ | কনস্যুলার কাউন্টার সেবার জন্য সুশৃংখলভাবে লাইনে দাড়িয়ে পর্যায়ক্রমে সেবা গ্রহণ করা। |
6 | অনাবশ্যক ফোন/ তদবির না করা। |
৫. অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা (Grievance Redress System-GRS)
সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন। তিনি সমাধান দিতে ব্যর্থ হলে নিম্নোক্ত পদ্ধতিতে যোগাযোগ করে আপনার সমস্যা অবহিত করুন।
ক্রমিক নং | কখন যোগাযোগ করবেন | কার সঙ্গে যোগাযোগ করবেন | যোগাযোগের ঠিকানা | নিষ্পত্তির সময়সীমা |
১ | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে ব্যর্থ হলে | অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক) | পরিচালক (কনস্যুলার ও এমআরপি) ফোন: 029514770 ইমেইল: dircnmrp@mofa.gov.bd ওয়েব: www.grs.gov.bd | ৩০ কার্যদিবস |
২ | অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে | আপিল কর্মকর্তা | মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থা) ফোন: ০২২৩৩৩৮২৯৫২ ইমেইল: dgio@mofa.gov.bd ওয়েব: www.grs.gov.bd | ২০ কার্যদিবস |
৩ | আপিল কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে | মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ ব্যবস্থাপনা সেল | অভিযোগ গ্রহণ কেন্দ্র ৫ নং গেইট, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ওয়েব: www.grs.gov.bd | ৬০ কার্যদিবস |